আমাদের কাজে আপনার অংশগ্রহণের জন্য OPWDD-এর কাছে বিভিন্ন ধরণের অনেকগুলি উপায় রয়েছে। একটি উপায় হলো কোনো বোর্ড বা কাউন্সিলে যোগদান করা।
বোর্ড বা কাউন্সিলগুলি OPWDD-কে পরামর্শ দেয়। এগুলি প্রোগ্রাম, পরিষেবা এবং পরিকল্পনা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এগুলির বৈঠক প্রতি বছর কয়েকবার হয়।
আপনি যদি কোনো বোর্ড বা কাউন্সিলে যোগ দিতে চান, তাহলে অনুগ্রহ করে এই আগ্রহের ফর্মটি পূরণ করুন। আপনি এগুলির মধ্যে কোনোটিতে আগ্রহী কি না তা আমাদের জানান: অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারস উপদেষ্টা (Autism Spectrum Disorders Advisory, ASD) বোর্ড, বিকাশজনিত প্রতিবন্ধীতা সংক্রান্ত উপদেষ্টা কাউন্সিল (Developmental Disabilities Advisory Council, DDAC) অথবা বোর্ডস অফ ভিজিটরস (Boards of Visitors)-এর মধ্যে কোনো একটি।
অনুগ্রহ করে মনে রাখবেন যে, এই ফর্মটি পূরণ করার অর্থ এই নয় যে আপনাকে বেছে নেওয়া হবে।
আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা এই ফর্মটি পূরণ করতে সহায়তার প্রয়োজন হয়, তাহলে অনুগ্রহ করে planning@opwdd.ny.gov ঠিকানায় ইমেইল করুন।
This question requires a valid email address.