এই আবেদনপত্র শুধু একটি সিটিওয়াইড এডুকেশন কাউন্সিলে একজন পাবলিক অ্যাডভোকেট নিযুক্তির জন্য। এখানে চারটি সিটিওয়াইড কাউন্সিল রয়েছে যা পৃথক পৃথকভাবে শিক্ষার্থী কমিউনিটির প্রতিনিধিত্ব করে:
- সিটিওয়াইড কাউন্সিল অন হাই স্কুলস্ (CCHS), যা সকল NYC পাবলিক হাই স্কুল শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে;
- সিটিওয়াইড কাউন্সিল অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নারস্ (CCELL), যা ইংরেজি ভাষা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে;
- সিটিওয়াইড কাউন্সিল অন স্পেশাল এডুকেশন (CCSE), যা ইনডিভিজুয়্যাইজড্ এডুকেশন প্রোগ্রাম (IEP)-যুক্ত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে; এবং
- সিটিওয়াইড কাউন্সিল ফর ডিস্ট্রিক্ট 75 (CCD75), যা ডিস্ট্রিক্ট 75- এর শিক্ষার্থী যারা স্পেশাল এডুকেশন পরিষেবা লাভ করছে তাদের প্রতিনিধিত্ব করে।.
সিটিওয়াইড এডুকেশন কাউন্সিলসমূহের বরো প্রেসিডেন্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত পদগুলোর জন্য একটি পৃথক আবেদনপত্রের জন্য অনুগ্রহ করে Borough President & Public Advocate Appointee Applications দেখুন।
আপনি যদি NYC-এর অধিবাসী হন এবং আপনার যদি প্রযোজ্য ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা বা জ্ঞান থাকে, তাহলে আপনি একটি সিটিওয়াইড এডুকেশন কাউন্সিলে নিযুক্তির যোগ্য। আপনার স্কুলে পড়ছে এমন কোনো সন্তান থাকার প্রয়োজন নেই। যোগ্যতার বিস্তারিত বিবরণের জন্য, Borough President & Public Advocate Appointee Seats দেখুন অথবা আমাদেরকে Elections2025@schools.nyc.gov ঠিকানায় ইমেইল করুন।
ডিপার্টমেন্ট অভ এডুকেশন আপনার যোগ্যতা নির্ধারণ করবে এবং চূড়ান্ত নির্ধারণের জন্য আপনার আবেদন পাবলিক অ্যাডভোকেটের কাছে পাঠাবে। আপনাকে ইমেইলের মাধ্যমে DOE-এর সিদ্ধান্ত জানানো হবে; তারপর, তারপর, কোনো অনুসন্ধানমূলক প্রশ্ন থাকলে অনুগ্রহ করে ফোনে (212) 669-7200 নম্বরে অথবা ইমেইলে reception@advocate.nyc.gov ঠিকানায় পাবলিক অ্যাডভোকেটের অফিসের সাথে যোগাযোগ করুন।
এই আবেদনপত্র তথ্য সেভ করে না এবং অবশ্যই এক দফায় সম্পন্ন করতে হবে। একটি আলাদা ওয়ার্ড ডকুমেন্টে আপনার প্রার্থীর বিবৃতিটি তৈরি করে তার চূড়ান্ত সংস্করণটি ‘প্রার্থীর বিবৃতি’ অংশে কপি ও পেস্ট করে দিতে সুপারিশ করা হচ্ছে।
|